• Latest News

    রুমালিয়াছড়ায় দোকানদারকে চুরিকাঘাত!

    কক্সবার্তা ডেস্ক:
    কক্সবাজার শহরের রুমালিয়াছড়ার প্রধান সড়কে মো. মুজিবুর রহমান (৪৫) নামে এক দোকানদারকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

    শুক্রবার বিকাল ৫টার দিকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। আহত দোকানদার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি দক্ষিণ টেকপাড়া এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

    প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, রুমালিয়াছড়ার মক্কা টাওয়ারের নিচে ব্লুরু সেন্টারের মালিক হলো মুজিবুর রহমান। শুক্রবার বিকালের দিকে দোকানের সামনে একদল ছেলে বসে আড্ডা দেয়। এসময় ছেলেদের দোকানের সামনে আড্ডা না দিতে বারণ করেন দোকানদার মুজিব। এরপর তারা উঠে যায়। কিন্তু কিছুক্ষণ পর এসব ছেলেসহ প্রায় ১২জনের একদল দুর্বৃত্ত অস্ত্র ও ছুরি নিয়ে এসে দোকানদারের সাথে ধাক্কাধাক্কি দেয়। এক পর্যায়ে এলাকার মৃত আবু তাহের কোম্পারি ছেলে রাধির নেতৃত্বে মুজিবের পাছায় ছুরি মেরে পালিয়ে যায়।

    পাশ্ববর্তী দোকানদার করিম উল্লাহ বলেন, মুজিবের চিৎকার শুনে আমরা এগিয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছে। মুজিব রুমালিয়াছড়া দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে বলে তিনি জানান।

    কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এইচ বি শর্মা বলেন, তার পাছায় ধারালো ছুরি দিয়ে একটি আঘাত করা হয়েছে। আঘাতটি খুব গভীরে গেছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তবে শঙ্কামুক্ত। বর্তমানে হাসপাতালের ৫ম তলায় ভর্তি রয়েছে।

    কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার আবদুর রহিম জানান, দোকানদারকে ছুরিকাঘাতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    উল্লেখ্য, আহত মুজিবুর রহমান কক্সবাজার পৌর আওয়ালীমীগের যুব ও ক্রীড়া সম্পাদক নাছির উদ্দিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক এবি ছিদ্দিক খোকনের সম্পর্কে ছোট মামা হয়।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: রুমালিয়াছড়ায় দোকানদারকে চুরিকাঘাত! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান