ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। দুপুর ১২টার দিকে ডিএসইএক্স সূচক ৪৭০০ পয়েন্টে পৌঁছায়।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। লেনদেন ২০০ কোটি টাকা ছাড়িয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে।
ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৯৮ দশমিক ৬৫ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ২৮২ কোটি ৯০ লাখ টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩১টি কোম্পানির। দর কমেছে ১২৯টির ও অপরিবর্তিত রয়েছে ৫৬টির।
সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক ২০ পয়েন্ট বেড়েছে। মোট লেনদেন ছাড়িয়েছে ১৫ কোটি ৩৭ লাখ টাকা। লেনদেন হয়েছে ২১২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত আছে ৩৩টির।
