• Latest News

    আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শেষ বাংলাদেশ

    স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশী কাবাডি দল। সেমি-ফাইনাল খেলার স্বপ্ন ভাঙার পর শেষ ম্যাচে আর্জেন্টিনাকে ৬৭-২৬ ব্যবধানে হারিয়েছে আরদুজ্জামানরা।বুধবার ভারতের আহমেদাবাদে ‘এ’ গ্রুপে নিজেদের পঞ্চম ম্যাচের প্রথমার্ধে ৩৩-১৫ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রেখেই জয় পায় বাংলাদেশ। ৪২ রেইড পয়েন্ট, ১৪ ট্যাকল পয়েন্ট, ৮ অল আউট পয়েন্ট ও অতিরিক্ত ৩ পয়েন্ট মিলিয়ে ৬৭ পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করে বাংলাদেশ।অন্যদিকে আর্জেন্টিনার রেইড পয়েন্ট ২৩, ট্যাকল পয়েন্ট ২ ও অতিরিক্ত পয়েন্ট ১। ‘এ’ গ্রুপের পাঁচ ম্যাচের সবগুলো জিতে ২৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে উঠেছে দক্ষিণ কোরিয়া। পাঁচ ম্যাচের চারটিতে জয় নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে গেছে ভারত। আর তিন জয়ে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শেষ বাংলাদেশ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান