• Latest News

    ভারত-পাকিস্তানের গুলাগুলিতে উইকেট পড়ল ভারতের

    বিদেশ বার্তা:
    কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলিতে আরও এক বিএসএফ জওয়ান নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

    শুক্রবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের রণবীর সিং পুরা (আরএস পুরা) সেক্টরে কর্তব্যরত অবস্থায় গুরুতর আহত হন বিএসএফ জওয়ান কোলি নিতিন সুভাষ। স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

    স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ বছর বয়সী ওই জওয়ানের বাড়ি মহারাষ্ট্রের সাংলি এলাকায়। সুভাষ বিবাহিত এবং দুই সন্তানের জনক বলে বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে।

    এ নিয়ে আট দিনে চার বিএসএফ সদস্য নিহত হলেন।

    এর আগে বুধবার আরএস পুরা সেক্টরের আবদুল্লিয়ান এলাকায় আহত বিএসএফ হেড কনস্টেবল জিতেন্দর কুমার চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান।

    এদিকে, শনিবার সকাল ৬টার দিকে পাকিস্তানি সেনারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বেসামরিক জনবসতি এবং বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর অবস্থান লক্ষ্য করে মর্টার হামলা চালায়। এর বিপরীতে ভারতের পক্ষ থেকেও গুলি ও মর্টার দিয়ে জবাব দেওয়া হয় বলে পুলিশের দাবি।

    পুলিশের পক্ষ থেকে বলা হয়, রণবীর সিং পুরা (আরএস পুরা) এবং হীরানগর সেক্টরে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা পর্যন্ত গোলাগুলি চলছিল। 
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ভারত-পাকিস্তানের গুলাগুলিতে উইকেট পড়ল ভারতের Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান