• Latest News

    উখিয়ায় ইয়াবাসহ যুবক আটক

     
     
     
    নিজস্ব প্রতিবেদক:
     
    উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩৪ বিজিবির সদস্যরা একজন চিহ্নিত ইয়াবা পাচারকারী সহ ৫০ পিচ ইয়াবা উদ্ধার করেছে। আটককৃত ইয়াবা পাচারকারী মধ্যম থাইংখালী গ্রামের নুরুল কবিরের ছেলে নুরুল আলম প্রকাশ লালু। বালুখালী বিজিবির নায়েব সুবেদার গোলাম মোস্তফা জানান, আটক ব্যাক্তির নিকট থেকে ৫০ পিচ ইয়াবা, ১ টি মোবাইল সেট, ১ টি সিম ও ৯৫০ টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে আটককৃত ব্যাক্তিকে উদ্ধারকৃত মালামাল সহ উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: উখিয়ায় ইয়াবাসহ যুবক আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান