• Latest News

    কুক এখন চট্টগ্রামে

    স্পোর্টস বার্তা:
    চট্টগ্রামে পৌঁছেছেন ইংলিশ টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে বন্দরনগরীতে পা রাখেন সদ্য কন্যা সন্তানের বাবা হওয়া ইংলিশ টেস্ট অধিনায়ক। বিসিবির লজিস্টিকস এ তথ্য নিশ্চিত করেছে।

    অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকার জন্য ইংল্যান্ডে ফিরে গিয়েছিলেন কুক। দলের দুটি প্র্যাকটিস ম্যাচের একটিও খেলতে পারেননি। এর আগে অবশ্য নেটে অনুশীলন করে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন।

    তবে উপমহাদেশের কন্ডিশনে কুকের রয়েছে দারুণ ট্র্যাক রেকর্ড। ৩১ বছর বয়সী কুক উপমহাদেশে আটটি সেঞ্চুরি করেছেন এবং এখানে তার গড় ৬০-এর উপরে। এছাড়া তিনি খেলতে চলেছেন তার টানা ১৩৪তম টেস্ট, যেটি ভেঙে দেবে সাবেক অধিনায়ক অ্যালেক স্টুয়ার্টের টানা ১৩৩ টেস্টের রেকর্ড। ২০০৬ সালে টেস্ট অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত ইংল্যান্ডের কোনও টেস্ট থেকে বাদ পড়েননি তিনি
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কুক এখন চট্টগ্রামে Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান