• Latest News

    পেকুয়ায় ব্যাপক গুলাগুলি!

    কক্সবার্তা ডেস্ক::
    পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ব্যাংকখোয়াল ঘোনা নামক মৎস্য ঘেরে একদল দুর্বৃত্তরা হানা দেয়। এ সময় মোকাম থেকে মাছ লুটের চেষ্টা চালায় ওই দুর্বৃত্তরা। মৎস্য খামারিরা প্রতিরোধ করার চেষ্টা করলে সংঘবদ্ধ অস্ত্রধারীরা ফাঁকা গুলি ছোঁড়ে। গত তিন দিন ধরে ব্যাংখোয়াল ঘোনায় মাছ লুটের চেষ্টা অব্যহত রয়েছে। অজ্ঞাত দুর্বৃত্তরা অস্ত্র¿ শস্ত্র নিয়ে দফায় দফায় গভীর রাতে হানা দিচ্ছে। ভীতি ছড়াতে তারা প্রতিরাতে ছোঁড়ছে ফাঁকা গুলি। এদিকে গভীর রাতে প্রতিদিন গুলি বর্ষনের ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতংক ছড়িয়ে পড়ে। ব্যাংকখোয়াল ঘোনার মৎস্য খামারিরা গুলি বর্ষন ও মাছ লুট চেষ্টার ঘটনায় চরমভাবে বিপর্যস্থ হয়েছেন। জানমালের নিরাপত্তা নিয়ে চরম শংকিত রয়েছে ঘেরের মালিক ও কর্মচারিরা। মৃত্যুর ভয়ে ইতিমধ্যে ঘেরের বহু কর্মচারী কর্মস্থল থেকে চলে গেছে। জানা গেছে গত তিন দিন ধরে মগনামা ইউনিয়নের ব্যাংকখোয়াল ঘোনা নামক মৎস্য ঘেরে একদল অস্ত্রধারী দুর্বৃত্তরা রাতে হানা দিচ্ছে। চলতি বর্ষা মৌসুমে মৎস্য উৎপাদনের জন্য প্রায় ৫শত একর ওই প্রজেক্টটি আগাম নেন চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বাসিন্দা মৌলভী মোজাহেরুল ইসলাম। গত জৈষ্ট্য মাস থেকে ওই ঘেরে তিনি পোনা অবমুক্ত করেন। চলতি বাংলা কার্তিক মাসের ১৫তারিখ পর্যন্ত তার মেয়াদ কাল আছে। বর্তমানে মৎস্য আহরনের উপযুক্ত সময়। মাছ ধরার চুড়ান্ত সময়ে একদল দুর্বৃত্তরা মাছ লুটের জন্য ঘেরে হানা দিচ্ছে। স্থানীয়রা জানায় ওই ব্যাবসায়ী বাইরের লোক। ব্যাংকখোয়াল ঘোনায় সে কোটি টাকা পুঁজি বিনিয়োগ করে। অসাধু কিছু সন্ত্রাসী তার ঘেরে গিয়ে মাছ লুটের চেষ্টা করছে। তারা প্রতিদিন রাতে গুলি বর্ষন করছে। গুলির আওয়াজে আমাদের মধ্যে আতংক দেখা দিয়েছে। চিংড়ি ঘেরের মালিক মৌলভী মোজাহেরুল ইসলাম জানায় জমি লাগিয়াত নিয়ে তিন বছরের জন্য ব্যাংকখোয়াল ঘোনাটি আমি চিংড়ি প্রজেক্ট করছি। এ ঘোনায় প্রায় ৫শত একর জমি আছে। প্রায় কোটি টাকা মুলধন বিনিয়োগ করেছি। ঘেরে ২০জন পাহারাদার নিয়োগ দিয়েছি। মাছ মারার এ মুর্হুতে কিছু অস্ত্রধারী মুখোশ পরে কয়েক রাত ধরে মাছ লুটের চেষ্টা করছে। গত তিন দিন ধরে রাতে ঘেরের আশে পাশে গুলি ছোঁড়ছে। ভয়ে অনেক কর্মচারি চলে গেছে। এখন আমি চরম বেকায়দায়। জান মাল নিয়ে চরম নিরাপত্তহীনতায় আছি। আমাকে জিম্মি করে মাছ লুটের চেষ্টা অব্যহত রয়েছে। এভাবে চললে আমার সমস্ত পুঁজি মাটি হয়ে যাবে। নিঃস্ব হয়ে যাব আমি। আমি বহিরাগত বলে আমার উপর জুলুম, হয়রানি ও নির্যাতন চলছে। বিষয়টি আইনি সহায়তার জন্য আমি প্রশাসনকে অবহিত করেছি। গত জুঁতে স্লুইচ গেইট আটকিয়ে ঘেরে পানি ঢুকাতে দেয়নি। এতে আমার প্রায় ১০লাখ টাকা ক্ষতি হয়েছে। মাছ আহরন হয়নি পানির প্রবাহের কারনে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পেকুয়ায় ব্যাপক গুলাগুলি! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান