• Latest News

    ডুলাহাজারায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া : চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ডুলাহাজারা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি ডুলাহাজারা ইউনিয়ন শাখার সভাপতি অধ্যাপক ছাবের আহমদ ও সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ নাজেম উদ্দিন। আলোচনা সভায় জোরালো বক্তব্য রাখেন বিএনপি ডুলাহাজারা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মাস্টার মোস্তাফিজুর রহমান। এতে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন  ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ইউনিয়ন যুবদলের যুগ্ন সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আজিম, যুবদল নেতা আব্দুস সালাম ও আব্দুর রহিম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল মাহমুদ সহ বিএনপি ও এর অঙ্গ সংঘটনের নেতৃবৃন্দ।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান