আবু সায়েম (চাঁদপুর প্রতিনিধি):
কচুয়ায় অভিনব কায়দায় বিকাশের টাকা প্রতারনার খপ্পরে পড়েছেন হাজী টেলিকম বিকাশের এজেন্ট সাঈদ। ২১ অক্টোবর শুক্রবার দুপুরে উপজেলার উত্তর পালাখাল মোড়ে এ ঘটনা ঘটে। প্রতারনা করার সময় এক মহিলাকে আটক করেছে এলাকাবাসী। মহিলার নাম হল হাফিজা বেগম(৪৫)। সে পুর্ব সহদেবপুর ইউনিয়নের হাওলাকান্দি ছফিউল্যাহ স্ত্রী।
জানা গেছে- ২১ অক্টোবর শুক্রবার দুপুরে হাফিজা বেগম মামা ওসমানকে বিকাশে টাকা পাঠানোর জন্য হাজী টেলিকমে যায়। বিকাশ এজেন্ট সাঈদ টাকা হাতে না পাওয়ার আগে ওসমানকে বিকাশে ৪৩ হাজার টাকা প্রেরন করে। পরে হাফিজার কাছে টাকা চাওয়া হলে সে কোনো টাকা প্রদান করতে করতে পারেনি। বিকাশ নাম্বার- ০১৯৯৪১৭৫১৩৯, ০১৭০৮৮৫৬৩২৬। এই নাম্বারগুলোতে প্রথমে দশ হাজার ও আট হাজার এবং চব্বিশ হাজার টাকা প্রেরন করা হয়।
তাৎক্ষনিক ভাবে বিকাশ এজেন্ট সাঈদ মহিলাকে আটক করে ইউনিয়ন পরিষদে কার্যালয়ে নিয়ে আসে।
হাফিজা বেগম জানান- কয়েকদিন পূর্বে ওসমান আমাদের বাড়িতে বেড়াতে আসে। পরে ওসমান আমাকে একটি থলি দিয়ে বলে আমার বিকাশ নাম্বারে তুমি ৪৩ হাজার টাকা পাঠাবে। পরে তার কথামতে ২১ অক্টোবর শুক্রবার দুপুরে টাকা প্রেরনের সময় প্রতারনা খপ্পরে পড়েন। তিনি বলেন ওসমানের গ্রামের বাড়ি উজানী। তাঁর কাছ থেকে একটি ব্যাগ,নেশা জাতীয় দ্রব্য,একটি ৫শ টাকার জাল নোট,মোবাইল ও কাগজপত্র উদ্ধার করা হয়।
