প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার থেকে বহুল প্রচারিত সংবাদপত্র দৈনিক বাঁকখালী পত্রিকার সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম চৌধুরীকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে পেকুয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দরা। ১৪ অক্টোবর শনিবার দুপুর দুইটার দিকে পেকুয়া চৌমুহুনী চত্বরে এই মানববন্ধন অনুষ্টিত হয়। এই সময় উপস্থিত ছিলেন, পেকুয়া উপকূলীয় প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম হিরু, দৈনিক সমকাল ও ইনানীর পেকুয়া প্রতিনিধি সাংবাদিক গিয়াস উদ্দিন, দৈনিক সকালের কক্সবাজার পেকুয়া প্রতিনিধি সাংবাদিক নাজিম উদ্দিন, আজকের কক্সবাজার পেকুয়া প্রতিনিধি মোঃ হাসেম, দৈনিক সমুদ্রবার্তা ও ভোরের ডাক পত্রিকার পেকুয়া প্রতিনিধি ছগির আহমদ আজগরী, দৈনিক হিমছড়ির পেকুয়া প্রতিনিধি সাইফুল ইসলাম বাবুল, দৈনিক রুপসীগ্রাম ও ভোরের কাগজ শাখাওয়াত হোসেন সুজন, দৈনিক ইনানীর পেকুয়া প্রতিনিধি মাষ্টার রিয়াজ উদ্দিন, দৈনিক বাঁকখালী ও যায়যায়দিনের পেকুয়া প্রতিনিধি মোঃ ফারুক, দৈনিক আজকের কক্সবাজারের পেকুয়া প্রতিনিধি সাংবাদিক ইমরান হোছাইন, সি প্লাস টিভি ও সময়ের কন্ঠস্বরের পেকুয়া প্রতিনিধি সাংবাদিক এফ এম সুমন। এইছাড়া ও জাতীয় শ্রমিক লীগের পেকুয়া উপজেলা সভাপতি নুরুল আবছার, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ নেতা এহেছান,আতিক পেকুয়া উপজেলা ছাত্রলীগ নেতা ওসমান সরওয়ার বাপ্পী, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদিন প্রমুখ। এইসময় বক্তারা বলেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের অন্যতম শক্তি জনপ্রিয় সাংবাদিক সাইফুল ইসলাম চৌধুরীকে কথিত ডাক্তার আবদু সালাম কর্তৃক মিথ্যা মামলায় আটকের মধ্য দিয়ে মুক্ত গণমাধ্যমের কন্ঠরোধের চেষ্টা চলছে। দ্রুত তাকে মুক্তি দেওয়ার দাবী জানাচ্ছি।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: পেকুয়ায় দৈনিক বাঁকখালী পত্রিকার সম্পাদকের মুক্তির দাবিতে মানববন্ধন
Rating: 5
Reviewed By: Unknown