• Latest News

    টস হেরে ব্যাটিং এ বাংলাদেশ

     


    স্পোর্টস বার্তা:
    বৃষ্টির লুকোচুরি খেলার মাঝেও হয়ে গেলো তৃতীয় ওয়ানডের টস।  চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছে ইংল্যান্ড।  ফলে শুরুতে ব্যাটিংয়ে নামতে হবে বাংলাদেশকে।   বাংলাদেশ দলে কোনও পরিবর্তন নেই।  যদিও ইংলিশ দলে দুটি পরিবর্তন রয়েছে।
    এদিন বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের দশ মিনিট পর টস অনুষ্ঠিত হয়।  গত তিন ধরে টানা বৃষ্টির ফলে খেলা হওয়ার অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়াচ্ছে।  বুধবার যথাসময়েই ম্যাচটি শুরু হচ্ছে।
    বাংলাদেশ দলে দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে তৃতীয় ম্যাচে কোনও পরিবর্তন হয়নি।  আগের একাদশই মাঠে নামছে। তৃতীয় ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকা ক্রিকেটাররা হলেন- তাইজুল ইসলাম, সৌম্য সরকার ও  আল আমিন হোসেন।
    অন্যদিকে ইংল্যান্ড একাদশে দুটি পরিবর্তন হয়েছে। ডেভিড উইলি ও জেসন রয়ের বদলে সুযোগ পেয়েছেন লিয়াম প্ল্যাঙ্কেট, স্যাম বিলিংস।
    বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাসির হোসেন, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।
    ইংল্যান্ড দল: লিয়াম প্লাঙ্কেট, স্যাম বিলিংস, জেমস ভিন্স, বেন ডাকেট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস ওকস, জেক বল ও আদিল রশীদ।
    উল্লেখ্য, বুধবার সকাল থেকে এখন পর্যন্ত তৃতীয়বারের মতো বৃষ্টি থেমেছে।  আবহাওয়া রিপোর্ট অনুযায়ী বিকালের পর মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে ম্যাচটি কার্টেল ওভারে গড়াবে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: টস হেরে ব্যাটিং এ বাংলাদেশ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান