• Latest News

    কক্সবাজারে অস্ত্রসহ আটক ২

    কক্সবার্তা ডেস্ক:
    পর্যটন শহর কক্সবাজারের সাকির্ট হাউস সড়কের জেলা প্রশাসকের বাস ভবনের সামনে থেকে দেশীয় বন্দুক ও কার্তুজসহ দুই জনকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ৩টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, কলাতলী সৈকতপাড়া এলাকার জাফর আলমের ছেলে নুরুল আলম বাপ্পী (২৩), একই এলাকার আবদুল হকের ছেলে একরামুল হক (২১)।
    এসময় তাদের কাছ থেকে ১ দেশীয় তৈরি এলজি, ৩ কার্তুজ ও নাম্বারবিহীন মটরসাইকেল জব্দ করা হয়।
    কক্সবাজার সদর মডেল থানার এসআই ওমর ফারুক সাংবাদিকদের জানান, রাত ৩টার দিকে শহরে টহলরত অবস্থায় জেলা প্রশাসকের বাস ভবনের সামনে গেলে দুই জন যুবককে মটর সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১ টি এলজি, ৩ টি কার্তুজ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজারে অস্ত্রসহ আটক ২ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান