কক্সবার্তা ডেস্ক : কক্সবাজারের পেকুয়ার শীর্ষ সন্ত্রাসী যুবদল ক্যাডার সেলিম(২৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার সদর ইউনিয়নের সাবেকগুলদী সরকারীঘোনা এলাকার মোস্তাফিজুর রহমানের পুত্র। ১৫অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। থানা সূত্র জানিয়েছে, গোপন সংবাদ সূত্রে থানার এস.আই টিপলু মজুমদার, এ.এস.আই মোঃ নাজির ও মনতোষ চাকমার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শীর্ষ সন্ত্রাসী হিসাবে তালিকাভুক্ত দূধর্ষ যুবদল ক্যাডার সেলিমকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে গাড়ি থামিয়ে ছিনতাই চাঁদাবাজি, হরতাল অবরোধে গাড়ি ভাংচুর পুলিশ এসোল্ট, নাশকতা, ডাকাতি ও রাহাজানী সহ বিভিন্ন অপরাধে হাফ ডজনেরও অধিক মামলায় জড়িতের অভিযোগ রয়েছে। পেকুয়া থানার ও.সি জিয়া মোঃ মোস্তাফিজ ভুঁইয়া অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: পেকুয়ার শীর্ষ সন্ত্রাসী সেলিম গ্রেপ্তার
Rating: 5
Reviewed By: Unknown