• Latest News

    চুয়াডাঙ্গায় বন্দুকযোদ্ধে নিহত ২

    কক্সবার্তা ডেস্ক:
    চুয়াডাঙ্গার স্কুলছাত্র সজিব হত্যা মামলার আসামি সবুজ (২৪) ও শাকিল (২৩) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন।

    বুধবার রাত পৌনে ৩টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা শান্তিপাড়া এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।


    বন্দুকযুদ্ধে শাহিন ও শামীম নামে রাবের দুই সদস্য আহত হয়েছে বলে দাবি র‌্যাবের।


    ঘটনাস্থল থেকে একটা দেশি সাটারগান, একটি রিভলবার, ৪ রাউন্ড গুলি ও ২টি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়েছে।


    নিহত সবুজ দামুড়হুদা উপজেলা শহরের মৃত হামিদুল ইসলামের ও শাকিল একই এলাকার আব্দুল কাদের মণ্ডলের ছেলে।


    র‌্যাব জানায়, বুধবার মধ্যরাতে র‌্যাবের একটি টহল দল চুয়াডাঙ্গায় টহল দিচ্ছিল। র‌্যাবের ওই দলটি দামুড়হুদার দর্শনা শান্তিপাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা র‌্যাবের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। শুধু হয় বন্দুকযুদ্ধ।


    র‌্যাবের দাবি, বন্দুকযুদ্ধের এক পর্যায়ে দুটি মোটর সাইকেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।


    পরে র‌্যাব ওই স্থানে অভিযান চালিয়ে গুরুতর জখম অবস্থায় সবুজ ও শাকিলকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।


    ঝিনাইদহ র‌্যাব-৬ এর উপ-পরিচালক মেজর মনির আহমেদ জানান,  নিহত দুইজনই দামুড়হুদায় চাঞ্চল্যকর সজিব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।


    চুয়াডাঙ্গা ভি.জে. স্কুলের ৮ম শ্রেণির ছাত্র মাহফুজ আলম সজিবকে গত ২৯ জুলাই দামুড়হুদা উপজেলা বৃক্ষমেলা থেকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ঘটনার ৩২ দিন পর গত ৩১ আগস্ট চুয়াডাঙ্গা শহরের সিঅ্যান্ডবি পাড়ার একটি বাড়ির সেপটিক ট্যাংকি থেকে সজিবের গলিত মরদেহ উদ্ধার করে র‌্যাব।


    গত ১৬ সেপ্টেম্বর রাতে এ মামলার প্রধান অভিযুক্ত স্থানীয় ইউপি সদস্য রাকিবুল র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চুয়াডাঙ্গায় বন্দুকযোদ্ধে নিহত ২ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান