• Latest News

    উইকেট নিয়ে চিন্তিত নন বাটলার


    খেলাধুলা ডেস্ক:

    উপমহাদেশের কন্ডিশনে সাধারণত ভিন্ন ধরনের উইকেট তৈরি হয়। যেখানে প্রতিপক্ষ দলগুলোর জন্য তৈরি করা হয় স্পিন ফাঁদ। বাংলাদেশ হয়তো ইংল্যান্ডের জন্য এমন কোনও ফাঁদই পেতে রাখবে! জস বাটলার অবশ্য এসব নিয়ে বিন্দুমাত্র ভাবছেন না। তার ভাবনার পুরোটা জুড়েই নিজেদের শক্তিমত্তার ওপর আস্থা।
    বৃহস্পতিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে জস বাটলার উইকেট প্রসঙ্গে বলেছেন, ‘উইকেট যেমনই হোক আমাদের খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। জানি না কেমন স্কোর হলে ভালো হবে। সবকিছুই নির্ভর করবে উইকেট কেমন হচ্ছে তার ওপর। সত্যি কথা বলতে আমরা নিজেদের নিয়েই মনোযোগী থাকতে চাই। এতকিছু ভেবে আমাদের লাভ নেই। সব ফরম্যাটে ইংল্যান্ড ক্রিকেটের জন্য বড় শক্তির বিষয় হচ্ছে আমরা নিজেদের শক্তিমত্তার দিকে তাকাই এবং কীভাবে আমরা ভালো করতে পারি সেটা নিয়ে চিন্তা করি। আশা করছি মাঠেও আমরা এ বিষয়টি প্রয়োগ করতে সক্ষম হবো।’
    মরগান না আসায় ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাটলার। আর সিরিজে অধিনায়ক হিসেবে এই চ্যালেঞ্জটাই উপভোগ করছেন তিনি, ‘এটা খুবই গর্বের মুহূর্ত আমি দলকে নেতৃত্ব দেবো। আমি এই চ্যালেঞ্জটা উপভোগ করছি। নিজের কাজটা ঠিক ভাবে করতে চাই। আশা করি ছেলেদের সিরিজ জয়ে নেতৃত্ব দিতে পারবো।’

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: উইকেট নিয়ে চিন্তিত নন বাটলার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান