• Latest News

    বদরুলের শাস্তি চাওয়ায় হত্যার হুমকি

     

    কক্সবার্তা ডেস্কঃ

    সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে আহত  করার ঘটনায় ছাত্রলীগ নেতা বদরুলের ফাঁসির দাবি করায় আন্দোলনকারী শিক্ষার্থী ফজিলাতুন্নেসাকে মোবাইলে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। 
    সিলেট সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান হুমকির বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন। তিনি জানান, বিষয়টি শাহপরাণ থানায় জানানো হয়েছে।  শাহপরাণ থানার ওসি শাহজালাল মুন্সী অভিযোগ পেয়েছেন বলে বাংলা ট্রিবিউনকে জানান। 
    সিলেটে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র ফজিলাতুন্নেসা নগরীর চৌহাট্টায় নার্গিসের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ পালনকালে বাংলা ট্রিবিউনকে বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার মায়ের মোবাইলে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। ফোনে আন্দোলন থেকে সরে দাঁড়ানোর জন্য বলা হয়। অন্যথায় খাদিজার মতো একই কায়দায় মেয়েকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।
    হুমকির পর ফজিলাতুন্নেসার পরিবারের লোকজনের মধ্যে উৎকণ্ঠা ও ভয় কাজ করছে। এ খবর জানার পর মহিলা কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে বলেও জানা যায়। আন্দোলনের মুখপাত্র এই শিক্ষার্থী চলতি বছর সিলেট সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। 

    বদরুলের শাস্তির দাবিতে সিলেটে বিক্ষোভ
    বদরুলের শাস্তির দাবিতে সিলেটে বিক্ষোভ
    ফজিলাতুন্নেসা বলেন, ‘হুমকি-ধামকি দিয়ে আমাদের আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। বদরুলের ফাঁসি না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলতে থাকবে।’
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বদরুলের শাস্তি চাওয়ায় হত্যার হুমকি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান