• Latest News

    অক্ষয় যখন ভাঁড়

    অক্ষয়কে চশমা পড়িয়ে দিচ্ছেন তাঁর মেয়ে

    ধুন্ধুমার মারামারি আর কমেডি চরিত্রে দর্শকের মন জয় করেছেন অক্ষয়। কিন্তু ভাঁড় হিসেবে কি দেখা গেছে তাঁকে? মেয়ের চতুর্থ জন্মদিনে ভাঁড় হিসেবেই দেখা দিলেন তিনি। এবার সেই ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ভক্তদের দেখার সুযোগ করে দিলেন। 
    গত রোববার ছিল অক্ষয়ের মেয়ে নিতারার চতুর্থ জন্মদিন। মেয়ের জন্য এবার ভাঁড় হলেন ‘রুস্তম’ তারকা। অক্ষয় টুইটারে তাঁর মেয়ের সঙ্গের সেই ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশন লিখেছেন, ‘মাঝেমধ্যে সে আমাকে কুমির, ভাঁড় বানায়। আমিও কুমির, ভাঁড় হই।’
    ছবিতে দেখা যায় নিতারা অক্ষয়কে চশমা পরিয়ে দিচ্ছে। নিতারার পরনে ছিল এমন একটি পোশাক, যার পেছনে প্রজাপতির মতো দুটি ডানা। অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল খান্না আরেকটি ছবি পোস্ট করেন, যেখানে মেয়ের জন্য অক্ষয়কে কুমির হতে দেখা যায়। টুইঙ্কেল ক্যাপশন লেখেন, ‘নিতারা ওর জন্মদিনে বাবাকে কুমির বানাল।’
    হিন্দুস্তান টাইমস
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: অক্ষয় যখন ভাঁড় Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান