• Latest News

    চট্টগ্রামে একে-২২ রাইফেলসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার

    চট্টগ্রামে একে-২২ রাইফেলসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার


    চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার বাস্তুহারা কলোনিতে অভিযান চালিয়ে একটি একে-২২ রাইফেলসহ বিভিন্ন অস্ত্র উদ্ধারের দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

    আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত আইস ফ্যাক্টরি রোড এলাকার বাস্তুহারা কলোনিতে র‍্যাব-৭ এই অভিযান চালায়।
    র‍্যাবের ভাষ্যমতে, অভিযানে একটি একে-২২ রাইফেল, একটি রাইফেল, একে-২২ রাইফেলের দুটি ম্যাগাজিন, ১৬টি রকেট ফ্লেয়ার ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
    উদ্ধার অভিযানের আগে স্থানীয় লোকজন ওই কলোনিতে মাদক ব্যবসার অভিযোগ এনে এলাকায় বিক্ষোভ করেন।
    র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক চন্দন দেবনাথ বলেন, চার ঘণ্টা ধরে অভিযানটি চলে। অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চট্টগ্রামে একে-২২ রাইফেলসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান