কক্সবার্তা ডেস্ক:
কুমিল্লার চান্দিনায় তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোবাবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার নুরীতলায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ জানায়, কুমিল্লার কোম্পানীগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিশা পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন এবং চান্দিনা হাসপাতালে নেয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জীবন চন্দ হাজারী জানান, নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। nj
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৭, আহত ২০: বাড়তে পারে মৃতের সংখ্যা
Rating: 5
Reviewed By: Unknown