• Latest News

    পেকুয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

    মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া:
    কক্সবাজার জেলার পেকুয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১ ব্যক্তি নিহত হয়েছেন।  রোববার বিকালে উপজেলার বারবাকিয়া বাজারে এ ঘটনা ঘটে।
    নিহত ব্যক্তির নাম আলী আজগর (২৮)। তিনি ওই ইউনিয়নের বারাইয়াকাটা দক্ষিণ পাড়ার মৃত আখতার আহমদের ছেলে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
    জানা যায়, বারবাকিয়া ইউনিয়ন পরিষদ মাঠে বারাইয়াকাটা ও পাহাড়িয়াখালীর মধ্যে চলা একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু শুরু হয়। আজগর নিহত হবার খবরে সড়ক অবরোধ ও মিছিল করেছে বারাইয়াকাটার লোকজন। nc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পেকুয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান