• Latest News

    খুটাখালী চিংড়ীঘের থেকে র্যাবের অভিযানে ১৩টি অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ৩


    নিজস্ব প্রতিনিধি:
    চকরিয়া উপজেলার খুটাখালী থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র ও ৩০ রাউন্ড গুলিসহ ৩ জনকে আটক করেছে র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের সদস্যরা। শুক্রবার সকালে উপজেলার খুটাখালীর চিংড়ী জোন এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে ৪টি ওয়ান শুটারগান, ৬টি এক নলা বন্দুক ও ৩টি কাটা রাইফেল রয়েছে। আটক ব্যক্তিরা হলেন- চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পিলখালী এলাকার আব্দুস সালামের ছেলে আয়ুব আলী (২১), মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ আয়াজ (২২) ও আবুল কাসেমের ছেলে আব্দুল হামিদ (২৫)। র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুটাখালী ইউনিয়নের চিংড়ী জোনের পিনখালীর একটি চিংড়ি ঘেরে আজ ভোর রাতে অভিযান চালান র্যাব সদস্যরা। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের ধাওয়া করে আটক করা হয়। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র ব্যবসায়ী বলে স্বীকার করেছেন। এছাড়াও তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও রয়েছে। তাদেরকে চকরিয়া থানায় সোপর্দ করে অস্ত্র মামলা দায়ের করা হবে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: খুটাখালী চিংড়ীঘের থেকে র্যাবের অভিযানে ১৩টি অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ৩ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান