ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রামের বিভিন্ন উপজেলার কমপক্ষে ৩০ গ্রামে শুক্রবার (১ সেপ্টেম্বর) পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে। সাতকানিয়ার মির্জারখীল দরবার শরীফের মুরিদরা প্রতিবছর সৌদিআরবের সাথে মিল রেখে দেশে প্রচলিত নিয়মের একদিন আগে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করেন। এবারও এর ব্যত্যয় ঘটছে না।
বিভিন্ন গ্রামের বাসিন্দারা সকালে নিজ নিজ মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন। এরপর গ্রামে গ্রামে প্রাণী জবাইয়ের মধ্য দিয়ে উদযাপন করছে ঈদুল আজহা।
একদিন আগে ঈদুল আজহা উদযাপনকারীদের অধিকাংশই দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার বাসিন্দা।
সোমবার সকাল ১০টায় মির্জারখীল দরবার শরীফে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লী। দরবার শরীফের পীর হয়রত মৌলানা মোহাম্মদ আরেফুল হাই এর বড় ছেলে মুফতি ড.মৌলানা মোহাম্মদ মকছুদুর রহমান ঈদের নামাজে ইমামতি করেছেন।
চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন স্থানে থাকা মির্জারখীল দরবার শরীফের অনেক মুরিদ ঈদের নামাজে শরীক হয়েছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন একদিন আগে ঈদুল আজহা সাতকানিয়ার বাসিন্দা সাংবাদিক দিদারুল আলম। তিনি জানান, দরবার শরীফ ছাড়াও বিভিন্ন গ্রামে মুরিদরা ঈদ জামাতের আয়োজন করেছেন।
সাতকানিয়া থানার ওসি মো.রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা একদিন আগে ঈদ করছেন। এটা প্রতিবছরই হয়। শুধু সাতকানিয়া নয়, আশপাশের উপজেলার আরও কয়েকটি গ্রামে হচ্ছে বলে শুনেছি।
মির্জারখীল দরবার শরীফ সূত্রমতে, সাতকানিয়ার মির্জাখীল, গাটিয়া ডেঙ্গা, মাদার্শা, চন্দনাইশের কাঞ্চননগর, হারাল, বাইনজুরি, কানাই মাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালিপুর, চাম্বল, শেখের খীল, ডোংরা, ছনুয়া, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপ, লোহাগাড়ার পুটিবিলা, কলাউজান, বড়হাতিয়া এবং পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, রাউজান, ফটিকছড়ির কিছু এলাকাসহ চট্টগ্রামের মোট ত্রিশটি গ্রামের কিছু সংখ্যক মানুষ শুক্রবার ঈদুল আজহা উদযাপন করছেন।
প্রায় দুশ বছর আগে তৎকালীন পীর মাওলানা মুখলেছুর রহমান (রহঃ) একদিন আগে অর্থাৎ পৃথিবীর অন্য যেকোন দেশে চাঁদ দেখা গেলেই রোজা, ঈদ এবং কোরবানী পালনের নিয়ম প্রবর্তন করেন। এরপর থেকে সারাদেশে মির্জাখীল দরবারের অনুসারীরা এ নিয়ন পালন করে আসছেন।
nb ফাইল ফটো//
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চট্টগ্রামের ৩০ গ্রামে একদিন আগেই ঈদুল আযহা
Rating: 5
Reviewed By: Unknown