• Latest News

    মিয়ানমারে গণহত্যার আন্তর্জাতিক তদন্ত দাবি


    কক্সবার্তা ডেস্ক:
    মিয়ানমারে গণহত্যা এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর ‘কালো মুখোশধারীদের’ নির্যাতনের আন্তর্জাতিক তদন্ত চেয়েছেন মানবাধিকার সংগঠক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। এই কালো মুখোশধারী কারা, সেই প্রশ্নেরও তদন্ত চেয়েছেন তিনি।
    রানা দাশগুপ্ত বলেছেন, মিয়ানমারে হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার উপর যে নির্যাতন চলছে সেটা গণহত্যার শামিল। এই নির্যাতন আন্তর্জাতিক অপরাধের শামিল। মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধে যারা জড়িত তাদের আন্তর্জাতিক আইনের আওতায় আনতে জাতিসংঘকে উদ্যোগ নিতে হবে।
    রোববার (০৩ আগস্ট) কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে আশ্রয় নেওয়া মিয়ানমারের হিন্দু শরণার্থীদের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
    হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, মিয়ানমারে হাজার হাজার মানুষ হত্যা করা হয়েছে। তাদের হত্যাকাণ্ড থেকে বাঁচতে লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর মধ্যে ৫০০ জনের মতো নিগৃহীত হিন্দু শরণার্থী কুতুপালং এসে আশ্রয় নিয়েছে। ১০০ জনের মতো আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।
    ‘যেসব হিন্দু সম্প্রদায়ের লোক এখানে আশ্রয় নিয়েছে তারা বলেছেন, কালো মুখোশধারীরাই হিন্দুদের হামলা করেছে। হামলাকারীরা বাংলায় এবং বার্মিজ ভাষায় কথা বলে। মুখোশধারীদের হাতে বন্দুক, বোমা, চোরা, দা-খুন্তিও ছিল। আমার প্রশ্ন হচ্ছে এই কালো মুখোশধারী হামলাকারী, এরা কারা ? এই বিষয়ে আন্তর্জাতিক তদন্ত প্রয়োজন। ’
    তিনি বলেন, মিয়ানমারের ফকিরাবাজারে ৮৬ জন হিন্দুকে কেটে ফেলা হয়েছে, যাদের খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
    নির্যাতনের শিকার হয়ে হিন্দু-মুসলিম যারাই দেশে প্রবেশ করেছেন তাদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমার সরকারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানান মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত। এছাড়া বাংলাদেশে আশ্রিতদের জীবন রক্ষায় সরকার ও আন্তর্জাতিক সংস্থাকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।
    মিয়ানমার থেকে আসা শরণার্থীদের মধ্যে ত্রাণও বিতরণ করেন রানা দাশগুপ্ত।
    এসময় তার সঙ্গে ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের মহানগর শাখার সভাপতি পরিমল কান্তি চৌধুরী ও সাধারণ সম্পাদক তাপস হোড়, কক্সবাজার জেলার সহ সভাপতি অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু, কক্সবাজার জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রনজিত দাশ ও সাধারণ সম্পাদক বাবুল শর্মা, উখিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন শর্মা রনি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবীন্দ্র দাশ রবি। nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মিয়ানমারে গণহত্যার আন্তর্জাতিক তদন্ত দাবি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান