মো: রফিক উদ্দিন লিটন, ঈদগাঁও:
কক্সবাজার সদরের নারী শিক্ষা প্রতিষ্টান ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫আগষ্ট সকালে শোক র্যালি, জাতীয় পতাকা অর্ধনিমিত,বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, চিত্রাংক প্রতিযোগিতা, দেশাত্মবোধ গান,বক্তৃতা প্রতিযোগিতা সহ আলোচনা সভা অনুষ্টিত হয়। স্কুল প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন, বিদ্যালয়ের দাতা সদস্য বখতিয়ার কামাল চৌধুরী, শিক্ষকদের মাঝে উপস্হিত ছিলেন, মমতাজ সাইদা আজিম, মিনুন নাহার,হেলাল উদ্দিন,মোস্তফিজুর রহমান,পারভিন আক্তার,সালেহা আক্তার, নুরজাহান বেগম,সুপ্রিয়া পাল,ফরিদুল অালম,রাজন আচার্য্য, সানা উল্লাহ প্রমূখ। আমন্ত্রিত অথিতি হিসাবে উপস্হিত ছিলেন ইদগাঁহ রিপোর্টাস সোসাইটির সভাপতি আবু হেনা সাগর, সদস্য মো: রফিক উদ্দিন লিটন। আনুষ্টান পরিচালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আহমদ কবির। অনুস্টান শেষে মোনাজাত পরিচালনা করেন মৌলানা ফরিদুল আলম।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগাঁহ জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ে শোক দিবস পালিত
Rating: 5
Reviewed By: Unknown