বান্দরবান সংবাদদাতা: বান্দরবান জেলা সদর ও পৌর এলাকায় সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পুনবার্সনে নগদ অর্থ, ঢেউটিন ও বিভিন্ন সামগ্রী বিতরণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন পরিষদে এ কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশন, ইউকেএইড ও রেডক্রিসেন্ট সোসাইটির বরাদ্দকৃত সামগ্রী বান্দরবান পৌরসভা ও সদর উপজেলার ৫টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ১ হাজার ৪শটি পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন ও গৃহনির্মাণে নগদ পাঁচ হাজার টাকা প্রদান করা হবে।
এছাড়া খাদ্য পুষ্টি ও নিরাপত্তার জন্য পরিবারপ্রতি নগদ তিন হাজার টাকা প্রদান করা হবে। ক্ষতিগ্রস্তদের মাঝে সাবান, স্যানিটারি প্যান্টি প্যাড, টর্চ লাইট ও পানির ট্যাংক বিতরণ করা হবে। মোবাইল ব্যাকিং এর মাধ্যমে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এজন্য প্রত্যেকের জন্য ইতোমধ্যে বি-ক্যাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ তানভিন আজম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল রহিম চৌধুরী এবং জেলা রেড ক্রিসেন্ট এর সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর,সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছসহ দাতা সংস্থা ওয়ার্ল্ডভিশনের আঞ্চলিক পরিচালক অঞ্জলি জেসিন্তা কস্তাসহ সংশ্লিষ্ট প্রতিনিধিগণ। nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: বান্দরবানে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান
Rating: 5
Reviewed By: Unknown