চকরিয়া প্রতিনিধি:
স্থানীয় জনতার সহায়তায় স্বেচ্ছাশ্রম দিয়ে চকরিয়া পৌরসভা ও ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া পয়েন্টের বেড়িবাঁধটি রক্ষার চেষ্টা চালাচ্ছেন। গত রবিবার সকাল থেকে শতশত মানুষ বাধটি রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাতামুহুরী নদীতে ঢলের পানি প্রবাহ কমে যাওয়ার পর থেকে দুই তীরে শুরু হয়েছে নদী ভাঙ্গন।
স্থানীয় এলাকাবাসিরা জানান, অব্যাহত ভারিবর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের পানির তোড়ে হুমকির মুখে পড়েছে চকরিয়া পৌরশহরের ৯নং ওয়ার্ডের এক নাম্বার গাইড বাঁধটি। তিন কিলোমিটার লম্বা শহর রক্ষা বাঁধটি প্রায় এক কিলোমিটার এলাকা মাতামুহুরী নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। পৌরসভার ৯নম্বর ওয়ার্ড ও ফাঁসিয়াখালী ইউনিয়নের অন্তত ১২টি গ্রামের জনবসতি, রাস্তা-ঘাট, মসজিদ মাদরাসা, স্কুল ও মন্দিরসহ একাধিক স্থাপনা নদী গর্ভে বিলিন হয়ে গেছে। নদীতে হেলে পড়েছে ৬টি বিদ্যুতের খুটি। গত এক সপ্তাহ ধরে ওই এলাকার ১৬টি গ্রামে বিদ্যুত নেই। চরম দূর্ভোগে পড়েছে ওই এলাকার বাসিন্দরা। বাধের অব্যাহত ভাঙ্গনের কারণে যে কোন মুহুর্তে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক নদী গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী। ভাঙ্গতে ভাঙ্গতে বাঁধের নিকটে চলে আসছে নদী। এদিকে তাৎক্ষনিক ভাবে বাঁধের গণি সিকদারপাড়া পয়েন্টে রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জরুরী প্রকল্পের আওতায় ৮লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ওই বরাদ্দ দিয়ে প্রাথমিক ভাবে গাছের বড় বড় খুটির ১০টি স্পার দেওয়া হয়েছে। এরপর বাধটি অধিক ঝুঁকিপূর্ন হওয়ায় গত রবিবার শতশত এলাকাবাসী মাটি দিয়ে রক্ষার চেষ্ঠা চালাচ্ছেন।
ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, চকরিয়া পৌরসভা ও ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া পয়েন্টের বেড়িবাঁধটি অধিক ঝুঁকিপূর্ন হওয়ায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। তাৎক্ষনিকভাবে ৮লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও পর্যাপ্ত নয়। এরপরও প্রাথমিক ঝুকি এড়াতে ১০টি গাছের বড়বড় খুটির স্পার দেওয়া হয়েছে। বিশাল এলাকা ঝুঁকিপূর্ন হওয়ায় এলাকার শতশত মানুষ স্বেচ্ছাশ্রম দিয়ে রক্ষার চেষ্ঠা করছেন বলে তিনি জানান।
চকরিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম বলেন, মাতামুহুরী নদী থেকে পাহাড়ি ঢলের পানি নেমে যাওয়ার পরপর ইতোমধ্যে নদীর তীর এলাকায় তাঁর ওয়ার্ডের গণি সিকদারপাড়া গ্রামের ১২টি বসতঘর, আবাদি জমি ও কয়েকটি সমিল নদীতে বিলীন হয়ে গেছে। বর্তমানে বাড়ি-ভিটা হারানো স্থানীয় জসিম উদ্দিন, সাহাব উদ্দিন, আবু তালেব, নুর মোহাম্মদ, নুরুল আবছার, আমির হোসেন, নুরুল হোসেন, গুরা মিয়া, সামসুল আলম, ছৈয়দ নুর ও ছৈয়দ আলমসহ ক্ষতিগ্রস্থ পরিবার গুলো সব হারিয়ে পরিবার সদস্যদের নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। তিনি আরও বলেন, প্রয়োজনে হলে ভাঙ্গন এলাকায় আরো স্পার বসানো হবে। cd
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মাতামুহুরী নদীতে বাঁধ রক্ষায় এলাকাবাসীর প্রচেষ্টা
Rating: 5
Reviewed By: Unknown