• Latest News

    দলে ফিরলেন তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা


    স্পোর্টস ডেস্ক:
    আসন্ন শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সাদা পোশাকের দলে ফিরেছেন তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালের অক্টোবরে সবশেষ টেস্ট খেলেছিলেন রোহিত।
    বিরাট কোহলিকে অধিনায়ক আর আজিঙ্কা রাহানেকে সহ-অধিনায়ক করে দল ঘোষণা করে টিম ইন্ডিয়া।
    টেস্টের নিয়মিত পারফরমার মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতশ্বর পুজারা, রিদ্ধিমান সাহা আর ইশান্ত শর্মাও নিজেদের জায়গা ধরে রেখেছেন। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা হারদিক পান্ডেও আছেন স্কোয়াডে।
    ওয়েস্ট ইন্ডিজ সফর শেষেই শ্রীলঙ্কায় উড়াল দেবে ভারত। কোহলি বাহিনীর বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলবে লঙ্কানরা। এরপর আছে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ আর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ। ২৬ জুলাই প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল।
    টেস্ট শেষে আগামী ২০ আগস্ট দুই দলের ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। সফরের একমাত্র টি-টোয়েন্টি খেলবে কোহলির দল মাঠে নামবে ৬ সেপ্টেম্বর।
    টেস্টের ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, রিদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ইশান্ত শর্মা, উমেশ যাদব, হারদিক পান্ডে, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, অভিনব মুকুন্দ। nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: দলে ফিরলেন তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান