• Latest News

    চকরিয়ায় তাজমহলের আদলে কাঠের তৈরী শোকেস নির্মাণ করে ব্যাপক আলোচিত


    মুহাম্মদ ওমর ফারুক, চকরিয়া:
    কক্সবাজারের চকরিয়ায় নাজেম উদ্দিন নামের এক কাঠ মিস্ত্রি তাজ মহলের আাদলে সেগুন কাঠের ওয়াল শোকেস (আলমারী) তৈরী করে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন।
    উপজেলার বিএমচর ইউনিয়নের বেতুয়াবাজারস্থ স্টোর ষ্টেশনের তামান্না ফার্নিচার মার্টের নিয়মিত মিস্ত্রী নাজেম উদ্দিন তার সৃষ্টি শৈলীর প্রতিভাকে বিকশিত করে সম্রাট শাহাজাহানের প্রিয়তামা মমতাজের সমাধি সৌধ আগ্রার তাজমহলের আদলে অত্যন্ত সুনৈপুণ্য সাথে কারুকার্য খসিত 'তাজমহল ওয়াল শোকেস'টি তৈরী করে।
    দূরদূরান্ত থেকে কৌতুহলীমনা উৎসুক জনতা ওই তাজমহল ওয়াল শোকেসটি একবার একনজরে দেখার জন্য বেতুয়াবাজারস্থ তামান্না ফার্নিচার মার্টে প্রতিদিন ভীড় জমাচ্ছে।
    সেগুন কাঠের নির্মিত তাজমহল ওয়াল শোকেসটি সম্পূর্ণ আগ্রার তাজমহলের আদলে তৈরী।
    বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল, সহিষ্ণু ভালোবাসার এক প্রতীক - সম্রাট শাহজাহান, তাঁর মৃত স্ত্রী মমতাজ মহলের স্মৃতিরক্ষার্থে এটির নির্মাণ করেছিলেন। সাদা মার্বেলের তৈরি এটি হল একটি মৌসোলিয়াম বা সমাধিসৌধ। ফরাসী প্রভাব ও রুচি ময় নকশার ছোঁয়ায় এই মমতাজ মহল তৈরী করছিল যা কালের পরিক্রমায় শতাব্দী থেকে শতাব্দী এখনো জৌলুশ আর আভিজাত্যের পরিচয়ে ভালবাসার অনন্য নিদর্শন বহন করে আসছে। ভালবাসার প্রিয় মানুষটির জন্য প্রেমিকের ত্যাগ বা বিসর্জন বিশ্ব ইতিহাসে যা এখনো বিস্ময়কর।
    এখানে মূল প্রতিপাদ্যে যার কথা বলছি সে কিন্তু আবার ভালবেসে কোন প্রেমিকা বা প্রিয় মানুষটির জন্য কোন সৃষ্টিশীল ও নিদর্শনের কথা বলছিনা।
    তবে সম্পূর্ণ শখের বশে সৃষ্টিসুখের উল্লাসে নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে এক নির্মানশৈলী ও কারুকার্য খচিত শাহাজাহানের প্রিয়তমা স্ত্রীর ভালবাসার নিদর্শন মমতাজ মহলের আদলে খোদাই করে কাঠের তৈরী একটি (ওয়াল শোকেছ) বা আলমারীর কথা বলছি।
    খবর পেয়ে এ প্রতিবেদক সরেজমিনে গিয়ে তামান্না ফার্নিচার মার্টের স্বত্বাধিকারী বাহাদুর আলমের সাথে কথা বলে জানাযায়, তার প্রতিষ্ঠানের প্রধান মেস্ত্রী মোঃ নাজেম উদ্দিন দীর্ঘ ৯ মাস ধৈর্য্য সহকারে অত্যন্ত দক্ষতা ও সুনিপুণের সাথে তার নিজস্ব প্রতিভায় এ নির্মাণ শৈলী 'তাজমহল ওয়াল শোকেস' টি তৈরী করতে সক্ষম হয়। এতে উন্নত মানের সেগুন কাঠ ও অন্যান্য উপকরণ সামগ্রী গুনগত মান বজায় রেখে ব্যবহার করা হয়েছে। যা এ সৃষ্টি শৈলীর প্রতিটি খাজে দৃশ্যমান। আশাকরি বিলাসিতা ও সৌখিন প্রিয় মানুষেরা এই সৃষ্টিশীল ও প্রতিভাকে মূল্যায়ন করে আরো উৎসাহ যোগাবে বলে মনে করি।
    এই কাঠের তৈরী 'তাজমহল ওয়াল শোকেসের' নির্মাতা কারু শিল্পী ও কারিগর মোঃ নাজেম মিস্ত্রির সাথে আলাপ করলে জানাযায়, বছর দুয়েক আগেই বলিউডের একটি হিন্দি ছবিতে তাজমহলের দৃশ্য দেখে আমার স্মৃতিপট বার বার উকিদিতে থাকে। প্রতিজ্ঞা করি তাজমহল সাদৃশ্য একটি কিছু তৈরী করব, তাই একদিন সহকর্মীদের সাথে এ নিয়ে আলোচনা করলে অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য ও উপহাস করতে থাকে, আমার কেউ কেউ উৎসাহও যোগায়।
    প্রতিদিন মনে মনে অনেক কল্পনা করি, সাহসে আর মনো বলের অভাবে পুশিয়ে উঠতে পারিনা। কারন আমি একটি প্রতিষ্ঠানের বেতনভূক্ত কর্মচারী। তার পরও প্রতিমুহূর্ত বাঁধাহীন কল্পনার জগতে বিচরণ করতে থাকি। নিজের অদম্য ইচ্ছাশক্তির বলে বলিয়ান হয়ে হঠাৎ সিদ্ধান্ত নিই আমি পারবই।
    আজ থেকে প্রায় ৯ মাস আগে নানা প্রতিকূলতা ও ব্যস্ততার মাঝে হঠাত আমার স্বপ্নের তাজমহল ওয়াল শোকেস নির্মাণের কাজ শুরু করি। প্রথমে মালিক কিছু বললেও আমার উদ্যোগশীল জেদী মনোভাব দেখে সহযোগিতা করতে শুরু করে।
    শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রিয় প্রতিষ্ঠান তামান্না ফার্নিচার মার্টের স্বত্বাধিকারী বাহাদুর ভাইয়ের অনুপ্রেরনায় সত্যি সত্যি আমি আমার নির্মাণ শৈলী সম্পূর্ণ আগ্রার তাজমহলের আদলে কাঠের তৈরী " তাজমহল ওয়াল শোকেস" নির্মাণ করে ফেলি। কোন পৃষ্টপোষকতা বা সহ যোগিতা পেলে আরো নতুন কিছু তৈরী করতে পারব বল মনে করি "ইনশাআল্লাহ"।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় তাজমহলের আদলে কাঠের তৈরী শোকেস নির্মাণ করে ব্যাপক আলোচিত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান