• Latest News

    কক্সবাজারে পাহাড় ধসে হাতির মৃত্যু

    বার্তা পরিবেশক :
    কক্সবাজারে পাহাড় ধসের শিকার হয়ে এবার একটি বন্য হাতির প্রাণহানি ঘটেছে। সোমবার ভোরে কক্সবাজার শহরতলির কলাতলি দরিয়ানগরের পাহাড়ে এ ঘটনা ঘটে। সোমবার বিকেলে জেলা ভেটেরিনারি বিভাগের চিকিৎসকরা ময়না তদন্ত করে হাতিটি মাটি চাপা দিয়েছে।
    কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আলী কবির জানিয়েছেন, হাতিটি ১২০ ফুট উঁচু পাহাড় থেকে গড়িয়ে পড়ে মারা গেছে। খাবারের সন্ধানে হাতিটি অবস্থান করছিল পাহাড়ের বুকে। কলাতলি ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এসব পাহাড়ে এখন আর তেমন গাছগাছালিও নেই। সেখানে বন বিভাগ বাগান করলেও বনায়ন রয়ে গেছে এখনো ছোট।
    বিভাগীয় বন কর্মকর্তার মতে বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে পড়েছে। এ কারণে হাতিটি পাহাড়ের কিনারায় পা দেয়ার সাথে সাথেই ধস নেমে ১২০ ফুট নিচে পড়ে যায়।
    ঘটনাস্থল পরিদর্শনকারী কক্সবাজার পরিবেশ বিভাগের উপ পরিচালক সরদার শরিফুল ইসলাম জানান-‘হাতিটি পাহাড়ের মাটিসহ একটি ছড়ায় পড়ে মারা গেছে। ছড়াটিও এমন অপ্রশস্ত যে-দুই পাহাড়ের মাঝখানে পড়ে এটি নড়াচড়াও করতে পারছিল না।'
    সংগৃহীত ছবিpb//

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজারে পাহাড় ধসে হাতির মৃত্যু Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান