• Latest News

    ইসলামপুর আওয়ামী লীগ নেতা নুরুল আমিন আর নেই


    সদর প্রতিনিধি :
    কক্সবাজার সদরের ইসলামপুর উত্তর নাপিতখালী (মাদরাসা পাহাড়) নিবাসী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক নুরুল আমিন মৃত্যুবরণ করেছেন।
    ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
    বুধবার সন্ধ্যায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি ওই এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে।
    নুরুল আমিন অনেক দিন ধরে নানা রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তার ২ মেয়ে সন্তান ছিল।
    বৃহস্পতিবার সকাল ১১ টায় স্থানীয় কৈলাশঘোনা জামে মসজিদের মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবার সুত্রে জানা গেছে।
    নুরুল আমিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য আবদুশ শুক্কুর।
    তিনি মরহুমের আত্নার মাগফিরাত কামনা ও শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা জানান।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ইসলামপুর আওয়ামী লীগ নেতা নুরুল আমিন আর নেই Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান