কক্সবার্তা ডেস্ক: রংপুরের পীরগঞ্জ উপজেলার কলাবাগান এলাকায় যাত্রীবাহী ট্রাক উল্টে ১৭ জন নিহত হয়েছেন। শনিবার (২৪ জুন) সকাল ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা অধিকাংশই পোশাকশ্রমিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ঈদ করতে ঢাকার গাজীপুর থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার ৪০-৪৫ জন যাত্রী ট্রাকে করে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। ট্রাকটি গাজীপুর থেকে সিমেন্টবোঝাই করে রংপুর যাচ্ছিল। সকাল ৬টার দিকে কলাবাড়ি এলাকায় এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১১ জন ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও ৬জন নিহত হন।নিহতদের সবার বাড়ি লালমনিরহাটের কালিগঞ্জ বলে জানা গেছে।এছাড়া এ ঘটনায় ১২/১৫ যাত্রী আহত হয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এদের মধ্যে আটজনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।ওসি আরও জানান, হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে। nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: যাত্রীবাহী ট্রাক উল্টে নিহত- ১৭
Rating: 5
Reviewed By: Unknown