কক্সবার্তা ডেস্ক:
বিগত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পুলিশের উপর হামলার মামলায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আশ্রাবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার জানান, বিগত ইউপি নির্বাচনে বিরোধের জের ধরে গত ২৬ জুন জিল্লুর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কাওসার মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় দাঙ্গাবাজরা পুলিশের উপর হামলা চালায়। এ ঘটনায় জিল্লুর রহমান ও কাওসার মোল্লাসহ অজ্ঞাত ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মামলার আসামি ইউপি চেয়ারম্যান জিল্লু গ্রেফতার
Rating: 5
Reviewed By: Unknown