• Latest News

    চলন্ত উড়োজাহাজে শিশুর জন্ম, উপহার সারাজীবনের টিকিট ফ্রি!


    অনলাইন ডেস্ক:
    চলন্ত উড়োজাহাজে জন্ম নিল এক শিশু, আর উপহার হিসেবে তাকে দেওয়া হল সারাজীবনের ফ্রি টিকিট সুবিধা।
    রবিবার দুপুর ৩টার দিকে সৌদি আরবের দামাম থেকে ভারতের কোচির উদ্দেশে রওনা দিয়েছিল জেট এয়ারওয়েজ-এর বোয়িং ৯ ডব্লুউ ৫৬৯ উড়োজাহাজটি। আরব সাগরের উপর দিয়ে আসার সময় হঠাৎই মাঝ আকাশে ‘প্রি-ম্যাচিউর লেবার পেইন’ শুরু হয় এক নারীর। তাৎক্ষণিক উড়োজাহাজের ক্রু মেম্বাররা খবরটি মাইকে ঘোষণা করেন। সফররত যাত্রীদের মধ্যে একজন নার্স ছিলেন। তিনিই ওই নারীকে সাহায্য করতে এগিয়ে আসেন।
    তবে ততক্ষণে জরুরি অবতরণের জন্য যোগাযোগও সম্পন্ন। কোচির বদলে মুম্বাইয়ের বিমানবন্দরে নামানো হয় উড়োজাহাজটি। মা ও শিশুকে সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালে চিকিৎসকরাও জানান, মা ও শিশু দু’জনেই সুস্থ আছে।
    pbফাইল ছবি//

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চলন্ত উড়োজাহাজে শিশুর জন্ম, উপহার সারাজীবনের টিকিট ফ্রি! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান