• Latest News

    চকরিয়ার বেতুয়াবাজার-বাঘগুজারা সড়কের বেহাল দশা, সীমাহীন দূর্ভোগে পঞ্চাশ হাজার জনগণ


    মোঃ নাজমুল সাঈদ সোহেল, চকরিয়া:
    চকরিয়া উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভর ১নংএবং ২নং ওয়ার্ডের সীমানা বেষ্টনী ঘেরা বেতুয়াবাজার-বাঘগুজারা সড়কটির অবস্থান। ১০.৮ কিলোমিটার জুড়ে এ রাস্তাটির দৈর্ঘ। চকরিয়া পৌরসভার জনতা মার্কেট সড়ক, অামান চর ১নং ওয়ার্ড় পৌরসভা,বি,এম,চর ইউনিয়ন, বেতুয়া বাজার,পূর্ব বড় ভেওলা ইউনিয়ন, কৈয়ার বিল ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড়, কোনাখালী ইউনিয়ন, বাঘগুজারা সড়ক পেকুয়া উপজেলা জনসাধারন এই রাস্তা দিয়ে চলা চল করে অসুস্ত মা, বাবা,ভাই, বোন, গর্ভবতি মহিলা থেকে শুরু করে স্কুল কলেজে পড়ুয়া অসংখ্য ছাত্র-ছাত্রী।
    স্থানীয় বি এম চর ইউনিয়ন আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক রানা জানান, একজন মুমুর্ষ রোগীকে নিয়ে তাৎক্ষণিক হাসপাতালে পৌছানো যাই না, অগ্নিকান্ডের কোন ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস গাড়ী ঘটনাস্থলে পৌছানোর আগে পুড়ে ছাই হয়ে যাই। এই রাস্তার বেহাল অবস্থায় স্বাভাবিক চলাচল করতে জনজীবনে দূর্ভোগের সীমা নেই।
    ২০০৪সালে এই রাস্তার কার্পেটিং কাজ করা হয়েছিল। প্রতি বছর বন্যার পানিতে প্লাবিত হয়ে রাস্তাটি জরাজীর্ণ হয়ে পড়ে। ইতিপূর্বে সেনাবাহিনীর তত্বাবধানে এ রাস্তাটি বেশ কয়েকবার সংস্কার করা হয় কিন্তু বন্যার কারনে কিছুদিন যেতে না যেতে সেই পুরানো চিত্র ফুটে উঠে। একমাত্র গাইড ওয়াল ছাড়া এ রাস্তার রক্ষণাবেক্ষণ সম্ভব নয়।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ার বেতুয়াবাজার-বাঘগুজারা সড়কের বেহাল দশা, সীমাহীন দূর্ভোগে পঞ্চাশ হাজার জনগণ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান