কক্সবাজার প্রতিনিধি :
পাহাড় ধসে দূর্ঘটনা এড়াতে কক্সবাজারে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের উচ্ছেদ অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন।
রবিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শহরের বৈদ্যঘোনা এলাকা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমরুল কায়েস জানান, কক্সবাজার শহরের প্রায় চার শতাধিক বসতঘরকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। তারমধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে দেড় শতাধিক।
রবিবার অভিযান চালিয়ে ১০টির অধিক ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ সব বসতিগুলো উচ্ছেদ করা হবে।
অভিযানে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও পুলিশ, র্যাব এবং আনসারের কর্মকর্তারা অংশ নেয়।
এদিকে এই রমজানে হঠাৎ করে উচ্ছেদ অভিযান শুরু করায় ক্ষোভ প্রকাশ করেছেন উচ্ছেদের শিকার অসহায় মানুষগুলো। cd
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবাজারে ঝুঁকিপূর্ণ পাহাড়ে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান
Rating: 5
Reviewed By: Unknown