স্টাফ রিপোর্টার:
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর একঝাক কলম সৈনিকদের সংগঠন রিপোটার্স সোসাইটির এক প্রস্তুতি সভা ১লা জুন বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভাপতি এম আবু হেনা সাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রোস্তম আলী, সাংগঠনিক সম্পাদক আশফাক উদ্দিন আরফাত, সদস্য মিছবাহ উদ্দিন ও মোঃ নিজাম উদ্দিন। উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আগামী ২০ রমজান অত্র সংগঠনের উদ্যেগে রাজনৈতিক, সামাজিক, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজনের সাথে ইফতার মাহফিলের আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগাঁও রিপোর্টাস সোসাইটির প্রস্তুতি সভা সম্পন্ন, ২০ রমজান ইফতার মাহফিল
Rating: 5
Reviewed By: Unknown