শহর প্রতিনিধি :
সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমদ জয়’এর শুভ জন্মদিনে ব্যতিক্রম ধরনের আয়োজন করেছে কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগ । কলেজ ছাত্রলীগ নেতা জাকের হোসেন নেতৃত্বে এবং সাখাওয়াত হোসেন তুর্যসহ অন্যান্য ছাত্রলীগ নেতাদের সহযোগিতায় নিঃস্ব, দুস্থ, অসহায় পথশিুদের মাঝে ঈদের নতুন পাঞ্চাবী বিতরণ করেছে।
সোমবার বিকালে কেন্দ্রিয় শহিদ মিনারে কক্সবাজার সরকারী কলেজের ছাত্রলীগ নেতা জাকের হোসেনের নেতৃত্বে সুবিধা বঞ্চিত পথশিশুদের মাঝে এসব পাঞ্জাবী দেওয়া হয়।
এসব পাঞ্জাবী বিতরণকালে ছাত্রলীগ নেতা জাকের হোসেনকে সহযোগিতা করেন ছাত্রলীগ নেতা তপু ও সাখাওয়াত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসমাঈল সাজ্জাদ, কক্সবাজার শহর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইকবাল রিপন, জেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, রাজ, নাজমুল ইসলাম শাকিল, ত্রুীড়া বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন তুর্য, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক মঈন উদ্দিন। এছাড়া কলেজ ছাত্রলীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, তারেক, রিয়াজ, হুমায়ন, জুলাইব, ইমরান, নুরুল আমিন,শুভ, তৌহিদ, মোস্তাফা ও আব্দুর রাজ্জাকসহ আরও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জন্মদিন উপলক্ষে ব্যতিক্রম ধর্মী এক উদ্যোগ গ্রহণ করার ব্যাপারে ছাত্রলীগ নেতা জাকের হোসেন জানান, ছিন্নমূল পথশিশুরা অসহায়। সকলের তাদের পাশে দাঁড়ানো দরকার। এই ঈদে সবাই নতুন জামা পড়বে। কিন্তু তরা পড়বে না। এমনটা হতে পারে না। তাই প্রিয় নেতা জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয়ে’র জন্মদিনে এই ব্যতিক্রম আয়োজন।
উক্ত সময়ে ভারপ্রাপ্ত সভাপতি ইসমাঈল সাজ্জাদ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের পাশাপাশি সামাজিক জীবন থেকেও আমাদের শিক্ষাগ্রহণ করে আওয়ামীলীগ নেতৃত্বাধীন মুজিবকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সফল বাংলাদেশ গড়ার কাজে সক্রিয় ভাবে অংশগ্রহণ করতে হবে।
তারা ‘আমরা পথশিশু’ সংগঠনের শিশুদের এসব পাঞ্জাবী দিয়েছে। তাদের এই ব্যতিক্রমধর্মী জন্মদিন পালনকে স্বাগত জানিয়েছে সচেতন মহল।এমন ব্যতিক্রমী আয়োজন সত্যিই একজন রাজনীতিবিদের জন্য আনন্দের এবং নতুন দৃষ্টান্তও বটে। cd
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতির জন্মদিনে ব্যতিক্রম সেলিব্রেট
Rating: 5
Reviewed By: Unknown