সংবাদদাতা :
সিএনজি টেক্সীতে গ্যাস নিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন কক্সবাজারের পেকুয়ার রাজাখালী বকশিয়াঘোনার সিএনজি চালক তিন যুবক। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পটিয়া শিকলবাহা এলাকায় বুধবার ভোররাত ৩টার দিকে দূর্ঘটনায় পড়া সিএনজি তুলতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে তারা মারাযান।
নিহতরা হলেন, রাজাখালীর বকশিয়াঘোনার ইজ্জত আলীর ছেলে আব্দুল মান্নান (২২), মুহাম্মদ হান্নান (২০) ও একই এলাকার শের আলীর ছেলে মুহাম্মদ নূর (২৭)।
রাজাখালী ইউপি চেয়ারম্যান ছৈয়দ নূর জানান, পেকুয়া-চকরিয়ায় চলাচল করা অনেক সিএনজি প্রতিদিন গভীর রাতে পটিয়াস্থ সিএনজি স্টেশনে গিয়ে গ্যাস ভর্তি করে আসে। নিহতরা তাদের সিএনজি নিয়ে এক সাথে গ্যাস স্টেশনে যাচ্ছিল। খবর পেয়েছি, পথিমধ্যে পটিয়ার শিকলবাহা এলাকায় একজনের সিএনজি দূর্ঘটনায় পড়ে। তা উদ্ধার করতে গিয়ে দূর্ঘটনা এলাকায় অজ্ঞাত ভাবে ছেড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা মারাযান।
পটিয়া থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে এসআই বাসু দেবকে পুলিশ ফোর্সসহ পাঠিয়ে মরদেহ ও দূর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করা হয়। আবেদনের প্রেক্ষিতে প্রশাসনিক অনুমতি পেয়ে মরদেহ গুলো ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তরর করা হয়েছে। বৈদ্যুতিক তারের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে উল্লেখ করেন ওসি।
চেয়ারম্যান ছৈয়দ নূর জানান, লাশ গুলো বিকেলে এলাকায় পৌছেছে। সন্ধ্যার পর দাফনে ব্যবস্থা করছে স্বজনরা। এক সাথে তিন যুবকের মৃত্যু এলাকায় শোকের ছায়া ফেলেছে বলে উল্লেখ করেন তিনি।
sc//সংগ্রহীত ছবি
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: পেকুয়ার তিন সিএনজি চালক গ্যাস ভরতে গিয়ে বিদ্যুত স্পৃষ্টে নিহত
Rating: 5
Reviewed By: Unknown