কক্সবার্তা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক ভারত ও ভুটান সফরের অর্জন সম্পর্কে অবহিত করার জন্যই রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
পাশাপাশি সাম্প্রতিককালের হাওর অঞ্চলের বন্যা পরিস্থিতি ও করণীয় সম্পর্কেও তাদের মধ্যে আলোচনা হয় বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়ে ৭টায় বঙ্গভবনে পৌঁছান। রাষ্ট্রপতি এসময় তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী গত ১৮ এপ্রিল তিনদিনের সরকারি সফরে ভুটান যান। এছাড়া ৭ এপ্রিল তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে ভারত গিয়েছিলেন।
সাক্ষাতকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
Rating: 5
Reviewed By: Unknown