• Latest News

    ডুলাহাজারা শিবমন্দির পরিদর্শনে ড.আশরাফুল ইসলাম সজীব

    চকরিয়া প্রতিনিধি :
    চকরিয়া উপজেলা ডুলাহাজারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের অফিস পাড়ার সনাতনী ধর্মালম্বীদের শিবমন্দির পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক ড.আশরাফুল ইসলাম সজীব। তিনি বৃহস্পতিবার বিকাল ৪টায় শিবমন্দিরের উন্নয়ন কাজ পরির্দশন করেন। সেখানে তিনি মন্দিরের সার্বিক উন্নয়নের জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেন। এসময় ড.আশরাফুল ইসলাম সজীব বলেন, বর্তমান সরকার সনাতনী ধর্মালম্বীদের জন্য নানা উন্নয়নমুলক কার্যক্রম করে যাচ্ছেন। অসম্প্রদায়িক দেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা সরকার। তিনি বলেন, এইদেশে সবধর্মের মানুষ বসবাস করছেন। ধর্ম যার যার, উৎসব সবার। এজন্য ধর্মীয় উৎসব গুলোতে সকল শ্রেণিপেশার মানুষের উপস্থিতি লক্ষনীয়। এইদেশ সবার। আসুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গঠনে এগিয়ে যাই। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বোকারী আজম, পৌর ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সাইফু, সমাজ সেবক অসীম কুমার মহন্ত, ডা: খোকন ও পলাশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।nc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারা শিবমন্দির পরিদর্শনে ড.আশরাফুল ইসলাম সজীব Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান