• Latest News

    ঈদগাঁওতে পুলিশের বিশেষ অভিযানে আটক-৪

    শাহিদ মোস্তফা শাহিদ :
    কক্সবাজার সদরের ঈদগাঁওতে পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামী ও চোরসহ ৪জন গ্রেফতার হয়েছে। ২৯ মার্চ পৃথক সময়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল পোকখালী ইউনিয়নের বাঁশখালীয়া পাড়ার মোহাম্মদ হোছনের পুত্র মোহাম্মদ ইছমাইল, ভারুয়াখালী ইউনিয়নের চৌধুরী পাড়ার নুরুল হুদা, ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপেরখীল এলাকার আবদুল হাকিমের পুত্র শাহজাহান, বাজার পাড়ার শফিউল আলমের পুত্র আবদুর রহিম। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ইছমাইল ও নুরুল হুদার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী ছিল। বুধবার সন্ধ্যা ৭টার দিকে তদন্ত কেন্দ্রের এসআই জাহাঙ্গীর আলম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসলামপুর থেকে মোহাম্মদ ইছমাইলকে গ্রেফতার করে। একই দিন এএসআই মহিউদ্দীন ও শাহজালালের নেতৃত্বে ভারুয়াখালী এলাকা থেকে নুরুল হুদাকে গ্রেফতার করে। একই দিন বাঁশঘাটা ফার্নিচার কারখানায় চুরির অভিযোগে ২ চোরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশকে সোপর্দ করেছে জনতা। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খায়রুজ্জামান জানান, বিশেষ অভিযানে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। ২ চোরের বিরুদ্ধে ক্ষতিগ্রস্থ দোকান মালিক মামলা রুজু করলে তাদেরকেও আদালতে প্রেরণ করা হবে। বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁওতে পুলিশের বিশেষ অভিযানে আটক-৪ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান