আমরা পরশ্রীকাতরতায় ডুবে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছি। পিছিয়ে যাচ্ছি মানুষের মতো মানুষ হবার রেইস থেকে"সিলেটের জঙ্গী অভিযানের ভিটিওটি গতকাল দেখছিলাম। একটা শব্দই বারবার কানে বাজছিল "রাব্বি গেট ব্যাক - গেট ব্যাক "রাব্বি গেট ব্যাক - গেট ব্যাকসেনাবাহিনীর প্যারা ট্রুপার কমান্ডো টিমের ভিডিওটি'র ব্যাখ্যা আমার কাছে একটু অন্যরকম। মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিওটিতে তে আমি দেখতে পেয়েছি এক সহকর্মীর প্রতি আরেক সহকর্মীর, এক বন্ধুর প্রতি আরেক বন্ধুর অপরিসীম ভালোবাসা, মমতা, দায়িত্ববোধ।রাব্বিকে ডাক দেয়া সেই কমান্ডো বিপদ বুঝতে পেরে রাব্বিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসার যে আকুল ডাক, যতবার শুনি ততবার তা আমার বুকে কাঁপন জাগায়। বন্ধুর প্রতি, সহকর্মীর প্রতি এইটাই তো ভালোবাসা। এমন ভালোবাসা অন্যান্য জব সেক্টরে অনেকটাই অনুপস্থিত। অনুপস্থির আমাদের বন্ধুত্বেও।পাশাপাশি ক্লাশে বসে বছর পাড় করলেও আমাদের ভিতর জন্ম নেয় পরশ্রীকাতরতা। একজনের ভালো অন্যজন সহ্য করতে পারে না। আড়ালে নিন্দা ছড়ায়, কমেন্টে লোকদেখানো congratulation বললেও মনে মনে তার অমঙ্গলটাই কামনা করা হয়। একের চেয়ে অন্যে একটু এগিয়ে গেলেই হিংসায় জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যায়। বন্ধুর কাজে বন্ধুর সহযোগিতাই হয়ে উঠে বিরল।চাকুরীর বাজারেও তাই। যে অসম অসুস্থ প্রতিযোগিতা, একই ছাদের নীচে দিন রাত কাজ করবার পরও পাশের সহকর্মীকে পিছনে ফেলে নিজের এগিয়ে যাওয়ার, প্রমোশন, বোনাস বাগিয়ে নেয়ার যে অদম্য লোভ "রাব্বি গেট ব্যাক" ভিডিওটি তার সকল কিছুর উপর একটা বিদ্রুপের হাসি এঁকে দেয়।একজন কমান্ডো তার আরেক কমান্ডোর বিপদে চিৎকার করে বলছে - ফিরে এসো, তোমার বিপদ হতে পারে, তুমি মারা যেতে পারো, তুমি ফিরে এসো, প্লীজ তুমি ফিরে এসো।এক সহকর্মীর প্রতি আরেক সহকর্মীর, এক বন্ধু মঙ্গলের জন্য প্রতি আরেক বন্ধুর তীব্র আকুতি আছে বলেই, ভয়ংকর জঙ্গিদের মোকাবেলা করতে পেরেছে আমাদের সেনাবাহিনী। আর আমরা পরশ্রীকাতরতায় ডুবে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছি। পিছিয়ে যাচ্ছি মানুষের মতো মানুষ হবার রেইস থেকে।রাব্বির সাহসিকতা আমার কাছে যতোটা বীরত্বের, রাব্বিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসা সেই অচেনা নাম অজানা তেজী কণ্ঠ আমার কাছে ততটা ভালোবাসার, শ্রদ্ধার, মনবতার। রাব্বিরা নিরাপদে ফিরে আসে, সেই বন্ধুত্বের জোরে।ভালোবাসার জয় হোক, জয় হোক বন্ধুত্বের সেই আকুল আকুতির।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: জয় হোক ভালোবাসার : জুবরাজ চৌধুরী
Rating: 5
Reviewed By: Unknown