• Latest News

    খুটাখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে প্রাইভেট কার খাদে : আহত ২


    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া দক্ষিণ :
    চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়া উপজেলার খুটাখালীতে নিয়ন্ত্রন হারিয়ে একটি প্রাইভেট কার উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এতে ২ মহিলা যাত্রী আহত হয়েছে এবং তাদেরকে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করা হয়।
    ৪ মার্চ শনিবার সকাল ৯টার দীকে খুটাখালী কচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
    প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সুত্রে জানায় কক্সবাজার থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্টো গ-৩৫-৯৬৭২) খুটাখালী কচ্ছপিয়া এলাকায় পৌঁছলে উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ভেঙ্গে চুরমার হয়ে যায় গাড়িটি। এসময় স্থানীয়রা গাড়ি থেকে আহত দুই মহিলা যাত্রীকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় আহতরা হলেন কুমিল্লা সদর দক্ষিণের শামসুল আলমের স্ত্রী মাহফুজা বেগম (৩৮) অপর জন একই এলাকার মাকসুদুল হক জনির স্ত্রী হালীমা আক্তার (২১)। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এদূর্ঘটনার সম্মুখীন হয়েছে বলে জানায় উপস্তিত লোকজন। ঘটনার সত্যতা জানিয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়ীত্বরত কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন বলেন দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং চালক পলাতক রয়েছে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: খুটাখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে প্রাইভেট কার খাদে : আহত ২ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান