• Latest News

    পাকিস্তানে গাড়ি গিরিখাতে পড়ে নিহত ৮

    বিদেশ বার্তা::
    পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মানশেরা পার্বত্য এলাকায় একটি জিপ গিরিখাতে পড়ে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। বুধবার এই সড়ক দুর্ঘটনা ঘটে। খবর জিও নিউজের।

    পুলিশ জানায়, জিপে থাকা সাতজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত তিনজনকে স্থানীয় সিনকিয়ারি রুরাল হেলথ সেন্টারে নেয়া হয়। অবস্থা আশংকাজনক হলে পরে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে নেয়ার পর একজন মারা যায়।

    জিপটি সিনকিয়ারি থেকে বাকি রাথি গ্রামের দিকে যাচ্ছিল। পাহাড়ি এলাকা হওয়াতে রাস্তা ছিল খুবই সংকীর্ণ। একইসময়ে মাত্র একটি গাড়িই অতিক্রম করতে পারে।

    এই ধরনের রাস্তায় সঠিকভাবে যদি বাঁকগুলো ঘুরা না যায় তাহলে গাড়ি পাহাড়ারের একেবারে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পাকিস্তানে গাড়ি গিরিখাতে পড়ে নিহত ৮ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান