নিউজ ডেস্ক : নীলফামারীর ডোমারে প্রেমিক ও তার চার বন্ধুর গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। তাকে শেষ পর্যন্ত ধর্ষক প্রেমিকের সঙ্গে বাল্যবিয়ে দেয়া হয়েছে।
গণধর্ষণের শিকার কিশোরীর বাড়ি ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ধনীপাড়া গ্রামে। সে সোনারায় উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ে। তার সঙ্গে জামিরবাড়ী চাগধাপাড়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে ফরহাদ হোসেন জীবনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। জীবন সদ্য পুলিশ কনস্টেবল পদে চাকরি নিয়ে রাজারবাগ পুলিশ লাইন্স
যোগ দিয়েছে। কিশোরীর বাবা জানান, ২৯ জানুয়ারি বেড়ানোর কথা বলে তার মেয়েকে মোটরবাইকে করে নিয়ে যায় জীবন ও তার চার বন্ধু। অজ্ঞাত স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে জীবন ও তার চার বন্ধু।
পরে তাকে বাড়ির অদূরে একটি ফসলের মাঠে ফেলে রেখে যায়। অসুস্থ কিশোরী নীলফামারী হাসপাতালে বেশ কয়েকদিন চিকিৎসা নেয়। এ ঘটনায় ৬ ফেব্রুয়ারি ডোমার থানায় অভিযোগ করেন কিশোরীর বাবা। পুলিশ বিষয়টি তদন্ত করলেও মামলা নিতে রাজি হচ্ছিল না।
পরে ইউপি চেয়ারম্যানসহ ক্ষমতাসীন দলের নেতারা বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। কিশোরী নামে ০.৬০ একর জমি লিখে দিয়ে এবং ২৬ লাখ টাকা দেনমোহরে ধর্ষণের শিকার কিশোরীকে বিয়ে করতে রাজি হয় জীবন।
মঙ্গলবার রাতে আবু মাওলানার বাড়িতে চুপিসারে এফিডেভিডের মাধ্যমে তাদের বিয়ে হয়। নতুন বউকে নিয়ে বাড়িতে যায় বরপক্ষ। ধর্ষণের বিচার না হয়ে উল্টো ধর্ষকের হাতে কিশোরীকে তুলে দেয়ায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ধর্ষণের শিকার ছাত্রীর বাবা বিয়ের বিষয়টি অস্বীকার করে বলেন, বিয়ে নয়, আংটি পরিয়ে রাখা হয়েছে। মেয়ের বয়স পূর্ণ হলে বিয়ে দেয়া হবে।
rb/প্রতিকী ছবি
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ধর্ষকের হাতেই তুলে দেয়া হল গণধর্ষণের শিকার কিশোরীকে
Rating: 5
Reviewed By: Unknown