• Latest News

    কক্সবাজার সিটি কলেজ ছাত্র কফিলের মৃত্যু : কলেজের শোক


    সিবিএন :
    কক্সবাজার সিটি কলেজের ছাত্র কফিল উদ্দিন আর নেই। কফিল উদ্দিন মানবিক প্রথম বর্ষ বি সেকশনের ছাত্র ছিল। সে গত কয়েকদিন আগে টেকনাফ সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে ঢাকা অ্যাপলো হাসপাতালে ভর্তি হয । সেখানে গতকাল বৃহস্পতিবার রাত ৯.৪৫ টায় ইন্তেকাল করেন (ইন্না… রাজেউন)।
    জানা যায় , কফিল উদ্দিন শাপলাপুরের প্রবাসী আবদুল জব্বারের সন্তান। সে টেকনাফ বাহারছরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছাত্রলীগের সহ:সভাপতি ছিল। সড়ক দুর্ঘটনায় তার অকাল মৃত্যুতে সিটি কলেজ ও সহপাটিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
    তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন- কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং , উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক , সিটি কলেজ সকল শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী ।
    এছাড়াও হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপিকা শাহানুর আক্তার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান অধ্যাপক আকতার উদ্দিন চৌধুরী,সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক এহেছানুল হক হেলালী,ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক মংম্রাছিন,বাংলা বিভাগের প্রধান অধ্যাপিকা শারমিন সিদ্দিকা, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপিকা তসলিমা রশিদ, হসপিটালিটি ম্যানেজমেন্ট ও ট্যুরিজম বিভাগ প্রধান অধ্যাপক মঈনুল হাসান চৌধুরী পলাশ ,ইংরেজী বিভাগের অধ্যাপক হাশেম উদ্দিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অধ্যাপক আবুল কালাম আজাদ ,দর্শন বিভাগের প্রধান অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো , ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রধান অধ্যাপক নুরুল আবছার চৌধুরী , মার্কেটিং বিভাগের প্রধান অধ্যাপক সাজ্জাদুল ইসলাম প্রমুখ।
    তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজার সিটি কলেজ ছাত্র কফিলের মৃত্যু : কলেজের শোক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান