নিউজ ডেস্ক :
ঘুষের অর্থ নেওয়ার সময় খাদ্য অধিদপ্তরের এক কর্মকর্তাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে রাজধানীর তেজগাঁয়ে খাদ্য অধিদপ্তরের গুদাম থেকে এরিয়া রেশনিং কর্মকর্তা বিউটি বেগমকে ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার করে দুদক ঢাকা বিভাগের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বাধীন একটি দল।
গ্রেপ্তারের সময় ওই কর্মকর্তার কাছ থেকে বিভিন্ন নাম লেখা আরও কয়েকটি টাকা ভর্তি খাম উদ্ধার করা হয় উল্লেখ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নাসিম আনোয়ার বলেন, “তার কাছ থেকে মোট এক লাখ দুই হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে এবং তিনি আমাদের কাছে স্বীকার করেছেন এর সবই ঘুষের টাকা।”
বিউটি বেগমের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি মামলা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।nt
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা
Rating: 5
Reviewed By: Unknown