কক্সবার্তা ডেস্ক : এপ্রিলে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এবারো বহুল আলোচিত তিস্তার পানি বণ্টন চুক্তি হচ্ছে না। হচ্ছে না গঙ্গা বাঁধ নির্মাণ চুক্তিও। এ দুইটি চুক্তির জন্য ঢাকার কাছে আরো সময় চেয়েছে নয়াদিল্লি। তবে বাংলাদেশের উন্নয়নের জন্য প্রায় ৩০ হাজার কোটি টাকার ঋণের ঘোষণা দিতে পারে ভারত।
বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের এক বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠককালে দুই পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরের কর্মসূচি নিয়ে আলোচনা করেন। এসময় তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় সমগ্র পরিসীমা পর্যালোচনা ও বিদ্যমান দুই দেশের মধ্যে সহযোগিতার উন্নতির জন্য সন্তোষ প্রকাশ করেন।
বাংলাদেশ-ভারত দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক একটি সহযোগিতা চুক্তির জন্য সম্মত হয়েছে দুই পররাষ্ট্র সচিব। প্রধানমন্ত্রীর সফরে এ চুক্তিটি স্বাক্ষিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন, সড়ক ও রেলযোগাযোগ উন্নয়নসহ একাধিক খাতের কমবেশি ২০টি উন্নয়ন প্রকল্পের একটি তালিকা দিয়েছে ঢাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর ও সম্ভাব্য চুক্তির বিষয়ে আলোচনা ফলপ্রসূ করতে দুই দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতীয় পররাষ্ট্র সচিব ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর। ঢাকায় এসে বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। শুক্রবার সকালে দিল্লির উদ্দেশে তার ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ভারত সফরে যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব এম নজরুল ইসলাম।lb.
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: এবারও হচ্ছে না তিস্তার পানি বণ্টন চুক্তি
Rating: 5
Reviewed By: Unknown