শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর :
কক্সবাজার সদরের ইসলামাবাদে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।২৭ ফেব্রুয়ারী দুপুর ২ টার দিকে নিজ ঘরে অভিযান চালিয়ে ৫৩ ফিস ইয়াবাসহ হাতে নাতে তাকে আটক করা হয়। আটককৃত নারী রাশেদা বেগম (৪০) ইসলামাবাদ ৮ নং ওয়ার্ডের এমইউপি আব্দু শুক্কুরে ২য় স্ত্রী বলে জানা গেছে। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খাইরুজ্জামান জানান, ইয়াবা বিক্রি কালে গোপন সংবাদের ভিত্তিতে এস আই দেবাশীষ সরকার, এএসআই আহসান মোর্শেদ সহ সঙ্গীয় ফোর্স তার বাড়িতে অভিযান চালায় এ সময় মহিলা চৌকিদার দিয়ে তার দেহ তল্লাসী করে ৫৩ ফিস ইয়াবা উদ্ধার করা হয়। তার আটকের খবরে এলাকাবাসীর মাঝে স্তস্তি ফিরে এসেছে।
পুলিশ সুত্রে জানা যায় আটককৃত মহিলার বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসী গন সাক্ষর করে স্বরাষ্ট্রমন্ত্রনালয় সহ সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছিল। তারই প্রেক্ষিতে উক্ত মহিলাকে পুলিশ নজরদারিতে রেখেছিল।তার ধারাবাহিকতায় আজ দুপুরে অভিযান চালিয়ে উক্ত নারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।তাকে আটক করায় এলাকাবাসী পুলিশকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল বের করতে জড়ো হচ্ছে বলে জানা গেছে।তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খাইরুজ্জামান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন ,সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে ।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ইসলামাবাদ থেকে ইয়াবাসহ মেম্বারের স্ত্রী আটক
Rating: 5
Reviewed By: Unknown