এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
সদরের ঈদগাঁও-রামু উপজেলার ঈদগড় আর নাইক্ষ্যংছড়ির বাইশারী যোগাযোগ সড়ক যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে। এ সড়ক দিয়ে চলাচল এখন কষ্টসাধ্য হয়ে পড়েছে। জানা যায়, ঈদগাঁও হয়ে ঈদগড় আর বাইশারী যাতায়াতের অন্যতম সড়কটি এখন করুণ অবস্থা বললেই চলে। যানবাহন নিয়ে যাওয়া তো দূরের কথা, পায়ে হেটে যাওয়াও কষ্টকর হয়ে পড়েছে। এমনকি উক্ত সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজন কোন না কোনভাবে জেলা সদরের ঐতিহ্যবাহী ঈদগাঁও বাজার ও রামুর গর্জনিয়া বাজারে নানা কাজকর্মে ছুটে যায়। কিন্তু সড়কের এহেন অবস্থার কারণে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকুরীজীবীসহ সর্বশ্রেণীপেশার মানুষজন নানাভাবে বেকায়দায় রয়েছে। এমনকি জেলার অন্যান্য উপজেলায় গ্রামীণ সড়কে উন্নয়নের ছোঁয়া খুঁজে পেলেও ঈদগড়-বাইশারীর একমাত্র যোগাযোগ সড়কটিতে কোন প্রকার উন্নয়নের ছোঁয়া পায়নি। মাঝপর্বে ভোমরিয়াঘোনা বনবিটের দূরবর্তী জায়গায় কিছু শ্রমিককে রাস্তার কাজ করতে দেখা যায়। সড়ক জুড়েই বড় বড় গর্ত আর খানা খন্দকে সয়লাব। দেখার যেন কেউ নেই। আবার নানা যানবাহন চলাচলের ক্ষেত্রে নিদারুণ কষ্ট পাচ্ছে চালকরা। এমনকি দিনের চেয়েও রাতের বেলায় গাড়ী চালানোর কাজে বেশির ভাগই ঝুকিপূর্ণ বলে জানান অনেক ড্রাইভার। ২৩ ফেব্রুয়ারী সকালে দৈনিক আজকের দেশ-বিদেশের ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিনিধি ঈদগাঁও হয়ে গর্জনিয়া যাওয়ার সময় উপরোক্ত সড়কের বেহাল দশার চিত্র চোখে পড়ে। চলাচলরত কয়েক পথচারীর সাথে কথা হলে তারা হতাশকন্ঠে জানান দীর্ঘ সময় ধরে অযত্নে-অবহেলায় পড়ে আছে যাতায়াতের এ সড়কটি। যার কারণে প্রতিনিয়ত দূর্ভোগ আর দূর্গতিতে নিপতিত থাকে গ্রামাঞ্চলের সাধারণ লোকজনসহ যানবাহন চালকরা। অন্যদিকে বাইশারী ইউনিয়নের হাজী পাড়া নামক স্থানে ছোট্ট কালভার্টের উপর বড় গর্তের সৃষ্টি হয় যা টিন দিয়ে ঘিরে রাখে। রাতের বেলায় যানবাহন চলাচলে যে কোন মুহুর্তে দূর্ঘটনার শিকার হতে পারে বলে এ প্রতিনিধিকে জানান কয়েক কোমলমতি শিক্ষার্থীরা। তারা আরো জানান, আমরা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে যদি সরকার দ্রুততম সময়ে ঈদগড়-বাইশারী সড়কটি সংস্কার করে তাহলে এলাকার সাধারণ লোকজন উপকৃত হবে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগাঁও-ঈদগড়-বাইশারী যোগাযোগ সড়ক যেন মৃত্যুকূপ
Rating: 5
Reviewed By: Unknown